ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটে পরাজিত দলের শীর্ষ নেতার সঙ্গে এমন সাক্ষাৎ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।


ছবি: ডা. শফিকুর রহমানের ফেসবুক পেজ থেকে


\r\n

নির্বাচনের ফল ঘোষণার পর সাধারণত বিজয়ী ও পরাজিত দলগুলোর মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ সীমিত থাকে। সে প্রেক্ষাপটে এই সাক্ষাৎকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে, এটি ভবিষ্যৎ সংসদীয় রাজনীতিতে পারস্পরিক সম্মান ও সহনশীলতার বার্তা দিতে পারে।


ছবি: ডা. শফিকুর রহমানের ফেসবুক পেজ থেকে



\r\n

সাক্ষাতে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


বিস্তারিত আসছে....