রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধারে করা আপিলের শুনানির জন্য আগামী মঙ্গলবার, ১৩ মে দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।বুধবার (৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ. সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড আলী আজম।

\r\n

এদিন মামলার দ্রুত শুনানির জন্য আদালতে আবেদন জানান আইনজীবী শিশির মনির।

\r\n

এর আগে গত ১২ মার্চ আপিল শুনানি শুরু হলেও এরপর আর কোনো কার্যক্রম হয়নি।প্রসঙ্গত, ২০২৩ সালের ২২ অক্টোবর আপিল বিভাগ জামায়াতের খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দেন। এর ফলে দলটি নিবন্ধন ফিরে পেতে নতুন করে আইনি লড়াইয়ের সুযোগ পায়।

\r\n

এর আগে ২০১৩ সালের ১ আগস্ট এক রিট মামলার রায়ে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

\r\n

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল করলেও মূল আইনজীবী শুনানিতে উপস্থিত না থাকায় ২০২৩ সালের নভেম্বরে আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ আদেশে আপিল খারিজ করে দেন, ফলে হাইকোর্টের রায় বহাল থাকে।

\r\n

এছাড়া, ২০২3 সালের ১ আগস্ট, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়, সরকার সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে। তবে ২৮ আগস্ট এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।