বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

\r\n

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমিরগণ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যান্য সদস্যরা। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

\r\n

বৈঠকে আমির ডা. শফিকুর রহমান বলেন, \"বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চলছে। এ অবস্থায় জনগণকে সজাগ ও সচেতন থাকতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেটিকে অন্তরে ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে সক্রিয় হতে হবে।\"

\r\n

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, \"দেশের প্রতিটি বিষয়ে দায়িত্বশীলদের সতর্ক থাকতে হবে। সর্বাবস্থায় ধৈর্য ও সহনশীলতা অবলম্বন করতে হবে। মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং ইনসাফের প্রতি অটল থাকার আহ্বান জানাচ্ছি। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো যাবে না। বক্তব্য প্রদানেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।\"

\r\n

সবশেষে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান এবং দেশবাসীর উদ্দেশে দোয়া করে বলেন, “মহান রব যেন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সব চক্রান্ত-ষড়যন্ত্র থেকে রক্ষা করেন এবং একটি সুখী, সমৃদ্ধ ও স্থিতিশীল দেশ হিসেবে কবুল করেন।”