জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা দেশে সম্মানের সঙ্গেই থাকবে বলে মন্তব্য করেছেন দিনাজপুরের নবাবগঞ্জের বিনোদনগর ইউনিয়ন অমুসলিম শাখার দায়িত্বশীল শ্রী লক্ষ্মীকান্ত।


\r\n

শনিবার (২৯ নভেম্বর) রাতে নবাবগঞ্জের বিনোদনগর ইউনিয়নের ভোটারপাড়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় শূরা সদস্য আনোয়ারুল ইসলাম।


\r\n

বক্তব্যে শ্রী লক্ষ্মীকান্ত বলেন, অনেকে দাবি করেন জামায়াত সরকারে এলে হিন্দুদের জন্য পরিস্থিতি কঠিন হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। তার বক্তব্য, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা দেশে ‘জামাই আদরে’ থাকবে এবং তাদের কোনো ক্ষতির আশঙ্কা নেই।


\r\n

তিনি আরও বলেন, আগের সরকারের সময়ে বিভিন্ন মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু গত দুই দুর্গাপূজায় এমন কোনো ঘটনা হয়নি। তার মতে, এতে প্রমাণ হয় যে জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুরা নিরাপদ থাকবে।


\r\n

শ্রী লক্ষ্মীকান্ত হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়কে জামায়াতকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা হিন্দু হয়ে যদি ইসলামের পক্ষে দাঁড়াতে পারি, তাহলে মুসলমানরা কেন পারবেন না।”


\r\n

তিনি জানান, স্থানীয়ভাবে তারা প্রতিদিন মোটরসাইকেলে বের হয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন এবং দিনে গড়ে ৭৫টি ভোট সংগ্রহ করছেন। তিনি মুসলিম ভোটারদের প্রতি অনুরোধ করে বলেন, “আমরা হিন্দু হয়ে যদি দিনে ৭৫ ভোট সংগ্রহ করি ইসলামের জন্য, তাহলে আপনাদেরও আরও বেশি সহযোগিতা করা উচিত।”