নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে ডাকা কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় আলোচনা করার আছে, তাই আজই শেষ করা নাও যেতে পারে। সেক্ষেত্রে আমাদের রবিবার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।”
মো. সানাউল্লাহ আরও জানান, কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর প্রধান নির্বাচন কমিশনারকে সামগ্রিক অগ্রগতি জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
বৈঠকে চার কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





