জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল।


বৃহস্পতিবার বেলা পৌনে ৪টায় ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ছাত্রদল ভোট কারচুপির অভিযোগ তুলেছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে জামায়াতের সঙ্গে আঁতাত করেছে।


\r\n\r\n

ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টারও বেশি সময় আগে ছাত্রদল প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয়।