নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর চেয়ারম্যান কে পি শর্মা অলি বলেছেন, তিনি দেশ ছেড়ে পালাবেন না। জেন-জিদের আন্দোলনের চাপেই এই মাসের শুরুতে পদত্যাগে বাধ্য হওয়ার পরে শুক্রবার ভক্তপুরের গুন্ডুতে যুব শাখার সমাবেশে তিনি জনসমক্ষে এ কথা জানান।

অলি বলেন, “আপনারা কি ভাবছেন আমরা দেশটি এই ভিত্তিহীন সরকারের হাতে রেখে পালাব? কখনো না।” তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “আমরাই দেশ গড়ব, সাংবিধানিক পথ ফিরিয়ে আনব এবং শান্তি-শাসন প্রতিষ্ঠা করব।”

এটি ছিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়ার ১৮ দিন পর অলির প্রথম প্রকাশ্য বক্তব্য। আন্দোলনের সময় তার ব্যক্তিগত বাসভবন আগুনে পুড়ে যাওয়ার পর ৯ দিন সেনাবাহিনীর নিরাপত্তায় থাকার পর ১৮ সেপ্টেম্বর তিনি গুন্ডুতে উঠেছেন।

অলি বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকির নেতৃত্বাধীন সরকারকে জনসমর্থনহীন বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ছিল না এবং আন্দোলনের সময় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে যে নির্দেশনা দিয়েছিলেন তার রেকর্ডিং প্রকাশের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, নতুন বাসভবনের ঠিকানা জেনে থাকার পরও তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি, এবং সামাজিক মাধ্যমে তাকে লক্ষ্য করে আক্রমণের আহ্বান জানার ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন।