জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১৫ নম্বর হলে (সাবেক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল) ভোট গ্রহণের সময় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এবং তার অনুসারীরা মিথ্যা ভোট কারচুপির অভিযোগ তুলে দলবলসহ কেন্দ্রে প্রবেশ করেন।


\r\n

প্রত্যক্ষদর্শী ও রিটার্নিং কর্মকর্তাদের বরাতে জানা যায়, হলে ভোটারদের আঙুলে কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছিল। এ নিয়ে কিছু শিক্ষার্থীকে জড়ো করা হলে বিএনপিপন্থি শিক্ষক অধ্যাপক নজরুল ইসলামের নেতৃত্বে ছাত্রদলের ভিপি প্রার্থীসহ অনুসারীরা কেন্দ্রের ভিতরে প্রবেশ করেন। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ করেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


\r\n

একপর্যায়ে কয়েকজন সাংবাদিক ভিডিও করার চেষ্টা করলে ছাত্রদল কর্মী জিসান তাদের ঘাড় ধাক্কা দেন। নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল হওয়ার কারণে ভোট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


\r\n

শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট এখনও বন্ধ রয়েছে।।”