যশোরের চৌগাছা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চৌগাছা কামিল মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম মোর্শেদ। প্রধান অতিথী হিসেবে বক্তব্য পেশ করেন। যশোর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের অন্যতম শুরা সদস্য, যশোর ৪ আসনের আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম। উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম। উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি ও ৩নং সিংহঝুলি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী চৌগাছা কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও প্রেসক্লাব চৌগাছা সহ-সভাপতি রহিদুল ইসলাম খান। চৌগাছা কামিল মাদরাসার অধ্যক্ষ ড.মাওলানা আলাউদ্দিন। সহ জামায়াতে ইসলামীর আরো অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথীর বক্তব্যে অধ্যাপক গোলাম রাসূল বলেন, যুবকরা পথ হারালে এ জাতি হেরে যাবে। এবং তিনি আরো বলেন,রাজনীতি বড়ই জটিল কাজ। এখানে মাথা ঠিক রেখে চলতে হবে। এখানে লোভ লালসা, ভয়, আতঙ্ক অনেক কিছুই থাকবে কিন্তু যারা স্থির থাকতে পারবে। তারা ভালো কিছু দিতে পারবে। আর এখানে যারা হেরে যাবে। এবং যাকে কেউ হারিয়ে দেবে তারা নিজেরাই হেরে যাবে। তাই যুবকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে।
১৭অক্টোবর শুক্রবার চৌগাছা কামিল মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা যুব শাখা আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন আমরা অভিভুক্ত হয়ে লক্ষ্য করছি দুটো সমাজ ইসলামকে দারুন ভাবে ধারণ করেছে। একটি আমাদের যুব সমাজ, আর একটি আমাদের নারী সমাজ, এ পর্যন্ত তিনটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেলো কিন্তু সব জায়গায় একই চিত্র। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণ ভাইবোনদের আস্থা ছাত্র শিবিরের উপর। আমরা আশা করছি এর প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশে দেখবে।
তিনি উপস্থিত যুবকদের উদ্দেশ্যে বলেন, আমাদের অনেকগুলো প্রায়োরিটি আছে। ইন্টারন্যাশনাল রিলেশনস আছে। মানুষের অর্থনীতির দুর্নীতিগ্রস্ত লোকদের হাত থেকে উদ্ধার করে প্রকৃত সেবকদের হাতে তুলে দিতে হবে। কোনমতেই ভারতীয় দালালদের হাতে এ দেশকে আমরা তুলে দিতে পারি না।
সমাবেশে সভাপতিত্ব করেন। উপজেলা জামায়াতে ইসলামী আমীর, মাওলানা গোলাম মোর্শেদ। তিনি বলেন- গ্রাম অঞ্চলে আমাদের মা বোনদের সাংগঠনিক কাজে বাধা দেওয়া হচ্ছে-বিভিন্ন রকম হুমকি, ভয়, ভীতি দেখানো হচ্ছে। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, কোন রকম হুমকি, ধামকি, ভয় আমরা বরদাস্ত করবো না। আমরা সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে এই ঘুনে ধরা সমাজটাকে জঞ্জাল মুক্ত করবো।
সমাবেশে বক্তারা আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, ও নিরপেক্ষভাবে আয়োজন করতে হবে। এবং জামায়াতের সকল ন্যায্য দাবি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নির্বাচনে প্রত্যেক কর্মীকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লা মার্কা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহবান জানান।





