চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


বৃহস্পতিবার চীনের ভূমিকম্প কেন্দ্র চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এই তথ্য নিশ্চিত করেছে। সিইএনসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তের কাছে আকচি কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬.০ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি ভূগর্ভে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে হয়েছিল।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের পর বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কাউন্টি কর্তৃপক্ষ কোনো হতাহত বা ভবন ধসে পড়ার তথ্য পাননি। আকচি কাউন্টির সব জেলার সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবে সচল রয়েছে।


\r\n\r\n\r\n

সিইএনসি আরও জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আকচি থেকে ৪১.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।