চিলমারী উপজেলা প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারী উপজেলায় থানাহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭-১২-২০২৫ ইং(শনিবার) মাগরিব নামাজের পর থানাহাট ইউনিয়নের ভিআইপি (বিআরটিসি) মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয় উদ্বোধন করা হয়।


উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুর আলম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি ফজলুল করীম মিঠুন। এছাড়াও উপস্থিত ছিলেন থানাহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি সহকারী অধ্যাপক রাশেদুল আলম বাদল, ইউনিয়ন সেক্রেটারি এরশাদুল হকসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।


উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন এই কার্যালয়ের মাধ্যমে থানাহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে ইসলামী আদর্শ বাস্তবায়নে এ কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বক্তারা আরও বলেন, ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী অতীতের মতো আগামীতেও দায়িত্বশীল ও বলিষ্ঠ ভূমিকা পালন করবে—ইনশাআল্লাহ।


অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মতিউর রহমান।