চিলমারী উপজেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় উপজেলা যুব জামায়াত ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


\r\n

এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, ক্রীড়াবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি জিয়াউর রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুর আলম মুকুল, উপজেলা সেক্রেটারি ফজলুল করীম মিঠুন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহকারী অধ্যাপক হযরত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


\r\n

বিজয় র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, ঐক্য এবং স্বাধীনতার মূল্যবোধের বার্তা বহন করেন।


\r\n

র‍্যালি শেষে জাতির বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


\r\n

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে যুবসমাজকে দেশ গঠনে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিজয়ের দিনে স্বাধীনতার সুফল সকলের ঘরে ঘরে পৌঁছাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।