কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালককে অজ্ঞান করে একটি ইজিবাইক ছিনতাই হয় ।
রবিবার (২৫ জানুয়ারি ) আানুমানিক বেলা ১২:১৫ মিনিটে।
হাসপাতালে আগত চিকিৎসা নিতে আসা সুমন নামের একজন রোগী জানান, ছিনতাইকৃত ইজিবাইক চালককে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ইজিবাইক চালক সাতক্ষীরা উপজেলার গোবিন্দকাটি গ্রামের রইচউদ্দিন শেখের ছেলে সাহাজান (২৫)।
তার রড় ভাই ফারুক জানান, দেড় মাস আগে নতুন ইজিবাইক কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো সাহাজান। প্রতিদিনের মতো রবিবার সকালে সাহাজান ইজিবাইক নিয়ে বের হয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে আসে। কিন্তু আজ আমার ভাইকে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। তিনি আরো বলেন ভাইয়ের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় মামলা করা হবে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান, অচেতন অবস্থায় সাহাজান নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। সাহা জানের অবস্থা বর্তমানে আশঙ্কা জনক,২৪ঘন্টা পর তার অবস্থা আপনাদেরকে জানাতে পারবো।





