ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত তিনটি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, কার্জন হল কেন্দ্রের ফজলুল হক হলের ফলাফলে ভিপি পদে আবু সাদিক কায়েম ৩৭১৪ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম পেয়েছেন ১০৬৪ ভোট ।
বাকি কেন্দ্রগুলোর ফলাফল এখনও গণনা চলছে





