পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোস্তাফিজুর রহমান। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে যৌথভাবে নবম স্থানে উঠে এসেছেন তিনি। তার সঙ্গে একই রেটিং (৬৫৩) নিয়ে নবম স্থানে আছেন ভারতের পেসার অর্শদীপ সিং। ২০২১ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো শীর্ষ দশে ফিরলেন মোস্তাফিজ।

বোলারদের শীর্ষ আটে কোনও পরিবর্তন হয়নি। শীর্ষে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের আদিল রশিদ এবং তৃতীয় স্থানে ভারতের বরুণ চক্রবর্তী।

সাম্প্রতিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে মোস্তাফিজ প্রথম টি-টোয়েন্টিতে ২ উইকেট নেন মাত্র ৬ রানে, আর দ্বিতীয় ম্যাচে ১৫ রানে নেন ১ উইকেট। এই দুই জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

বাংলাদেশি বোলারদের মধ্যে আরও উন্নতি এসেছে: মেহেদী হাসান: ৯ ধাপ এগিয়ে এখন ১৬তম। তানজিম হাসান: ৯ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে শরীফুল ইসলাম: ১৪ ধাপ লাফিয়ে ৪৩তম স্থানে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি: তানজিদ হাসান: ১৮ ধাপ উন্নতি করে ৩৭তম স্থানে। জাকের আলী: ১৭ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে। তাওহিদ হৃদয়: ২ ধাপ এগিয়ে ৪০তম স্থানে। পারভেজ হোসেন ইমন: ২২ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে।

ব্যাটসম্যানদের শীর্ষ তিন: ১. ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ২. অভিষেক শর্মা (ভারত), . তিলক বর্মা (ভারত)

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি: মেহেদী হাসান: ১৩ ধাপ এগিয়ে এখন ৩৫তম। তানজিম হাসান: ৩ ধাপ এগিয়ে ৮১তম। মেহেদী হাসান মিরাজ: ৩ ধাপ অবনমন, এখন ৪১তম। রিশাদ হোসেন: ১ ধাপ পিছিয়ে ৫৪তম।

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের প্রভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন উইন্ডিজ অলরাউন্ডার রোস্টন চেজ, যা তার ক্যারিয়ারের সেরা র‍্যাঙ্কিং। শীর্ষে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে র‍্যাঙ্কিংয়ে, যা আসন্ন সিরিজগুলোতে দলকে আত্মবিশ্বাস দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।