চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনের শাখা সম্পাদক নাছির উদ্দীন নাছির।


ঘোষিত প্যানেলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের শাখা সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। জেনারেল সেক্রেটারি (জিএস) পদে মনোনয়ন দেওয়া হয়েছে মো. শাফায়াত হোসেনকে এবং অ্যাসিস্ট্যান্ট জিএস (এজিএস) পদে মনোনীত হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক।


এছাড়া অন্যান্য পদে মনোনয়নপ্রাপ্তরা হলেন:

খেলাধুলা সম্পাদক: আজহারুল ইসলাম বিপ্লব

সহ-সম্পাদক: জয় বড়য়া

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মো. মোজাম্মেল হক হৃদয়

সহ-সম্পাদক: শহীদুল কায়সার

দপ্তর সম্পাদক: তৌহিদুল ইসলাম ভূঁইয়া

সহ-সম্পাদক: শাহরিয়ার উল্লাহ ফাহাদ

ছাত্রী কল্যাণ সম্পাদক: নুজহাত জাহান

সহ-সম্পাদক: শাফকাত শফিক

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মো. ওজায়ের হোসেন

গবেষণা ও উন্নয়ন সম্পাদক: [নাম অনুল্লিখিত]

সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: ইমাম হাসান

স্বাস্থ্য সম্পাদক: মোহাম্মদ আবরার গালিব

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: শাহরিয়ার লিমন

ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: শ্রুতিরাজ চৌধুরী

যোগাযোগ ও আবাসন সম্পাদক: মো. সায়েম উদ্দিন আহমেদ

আইন ও মানবাধিকার সম্পাদক: আব্দুল্লাহ আল সাকিব

পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মো. জাবেদ

সদস্য পদে মনোনয়ন পেয়েছেন ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন এবং তায়েফ হোসেন ইমন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা, এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।