চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কলেজের শিক্ষক মিলনায়তনে “মেধা বৃত্তি প্রদান–২০২৬” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইতিহাস বিভাগের প্রভাষক শরিফা রহমান সুইটি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন একই বিভাগের প্রভাষক আবু রায়হান। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ সাইয়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ রুমানা আফরোজ, মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের ফান্ডিং দাতা প্রবাসী সৈয়দ নুরুজ জামান, চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত এমডি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আব্দুল হান্নান, আদিনা ফজলুল হক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদ উদ্দিন আল-হাসান এবং কৃষিবিদ মোঃ আবুল হোসেন পাটোয়ারী।


অনুষ্ঠানে কলেজের ৩৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে মেধা বৃত্তি বিতরণ করা হয়। বিশেষ অতিথি মোছাঃ রুমানা আফরোজ নারী শিক্ষার্থীদের সম্মুখীন বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।


এছাড়া অনুষ্ঠানের শেষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ২০ জন কর্মচারীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।