চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল | Mirror News 24 | Mirror News 24
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ৩ জানুয়ারি, ২০২৬
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল
নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২৬
পড়ার সময়: 2 মিনিট
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক ও আপসহীন নেত্রী, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।