মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানে চোলাইমদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন লালাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০ দশমিক ৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হলেন মোঃ আসাদুল হক (৪১)। তিনি লালাপুর গ্রামের মৃত এরফানের ছেলে। তার পিতার নাম মৃত এরফান এবং মাতার নাম মোসাঃ আয়েশা বেগম। তিনি গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর ডাকঘরের লালাপুর গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ চোলাইমদ জব্দ করা হয়। এ ঘটনায় একজন আসামিকে আটক করা হয়েছে।
পরবর্তীতে আটক আসামীর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।