শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে শুক্রবার (২ জানুয়ারি) নয়টি ফ্লাইট নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমানবন্দর সূত্র জানায়, এর মধ্যে ৪টি ফ্লাইট চট্টগ্রাম, ৪টি ফ্লাইট কলকাতা এবং ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে পাঠানো হয়েছে। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সব ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ পুনরায় স্বাভাবিক হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্টদের সহযোগিতা ও ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন।





