চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
অনুষ্ঠানে বক্তব্য দেন রহনপুর রাবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, জোড়ালে দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক, উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম, আলিনগর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল করিম, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. কামরুল হোদা এবং রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক ড. আতিকুর রহমান।
এ সময় শিক্ষার্থী শর্মিলা সুলতানা মালিহা, জুবাইদা আক্তার ও রোমানা আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ রোভার গ্রুপ ও শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





