গোপালগঞ্জ সদর উপজেলায় ভোটগ্রহণ চলাকালে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে এক শিশু ও দুই আনসার সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। আহতরা হলেন কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার সদস্য সুকন্ঠ মজুমদার এবং সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩) নামের একটি শিশুও আহত হয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জহিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে দূর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল ছুঁড়ে মারলে এই ঘটনাটি ঘটে।
সংবাদ লোড হচ্ছে...





