গোপালগঞ্জে সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক এ রায় ঘোষণা করেন।
\r\nমৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে সাইদুর রহমান বাসুর ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল)–এ তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত বাসুর ভাই রাসু বাদী হয়ে ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।





