আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
\r\nশুক্রবার বিকেল ৪টার দিকে তিনি ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছালে ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা তাকে লক্ষ্য করে “ভুয়া, ভুয়া” স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেখানে দায়িত্বে থাকা সেনাসদস্যরা তাকে নিরাপত্তা দিয়ে ভেতরে প্রবেশ করান। বাইরে দাঁড়িয়ে থাকা সমর্থকরা তখনও নানা স্লোগান তুলছিলেন।
\r\nহাদির সর্বশেষ অবস্থার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি জরুরি বিভাগেই চিকিৎসাধীন।
\r\nএর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেকে আনা হয়।
\r\nজুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
\r\nঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, বেলা আড়াইটার দিকে হাদিকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থাও গুরুতর।
\r\nডিএমপি মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে নিশ্চিত তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।





