বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অফিস কার্যক্রম শুরু করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান।


\r\n

কার্যালয়ে পৌঁছালে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা, দলের নেতাকর্মী, অফিস কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান।


\r\n

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুলশান কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতি দলের নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান।