বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তারা সেখানে পৌঁছান। এ সময় পুলিশ ও সিএসএফ সদস্যদের প্রটোকলের মাধ্যমে তাদের বাসভবনে নিয়ে আসা হয়।
এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প সময় যাত্রাবিরতির পর বিমানটি বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় তিনি দলের নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিতদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
\r\n\r\n\r\n\r\n
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিনগত রাত সোয়া ১২টা) তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।





