গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দশ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।


বুধবার সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ জেলের সবুজ রঙের একটি এসি প্রিজন ভ্যানে করে তাদের আদালতে আনা হয়। তাদের উপস্থিতিকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। সকালে হাইকোর্টের মূল ফটকের সামনে সেনাসদস্যদের অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি পুলিশ, বিজিবি ও র‍্যাবও নিরাপত্তায় ছিল।


বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে টিএফআই সেলে গুমের অভিযোগের ঘটনায় করা এই মামলায় আসামি ১৭ জন। তাদের মধ্যে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন পলাতক।


গ্রেপ্তার দশ সেনা কর্মকর্তা হলেন:
ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম, কে এম আজাদ;
কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (ওএসডি অবস্থায়);
লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম।

\r\n\r\n\r\n\r\n

তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই দিনে মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।