গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের দুই সদস্যসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে রেললাইনের ওপর দিয়ে চলাচলের সময় একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে দুজন একই পরিবারের সদস্য।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।





