গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


\r\n

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইল গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।


\r\n

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যার ব্যস্ত সময়ে চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায়। চালক সঙ্গে সঙ্গে গাড়িটি থামিয়ে দ্রুত বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পুরো অ্যাম্বুলেন্স পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় কেউ কাছে যেতে সাহস পাননি।


\r\n

ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।


\r\n

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরি বলেন, “আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”