ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (১৯ এপ্রিল) ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

\r\n

বলা হয়েছে, উত্তর গাজায় যুদ্ধ চলাকালে নিহত সেনার নাম জিহালেব স্লিম্যান অ্যালাসাসরা (৩৫)। তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের ওয়ারেন্ট অফিসার পদে ট্র্যাকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

\r\n

ইসরায়েলি বাহিনী জানায়, ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরুর পর এবারই প্রথম কোনো সেনা নিহত হলো। এর আগে ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের মোট ৪১২ সেনা প্রাণ হারিয়েছেন।

\r\n

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। চলমান সামরিক অভিযানে ১,৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।

\r\n

শনিবার (১৯ এপ্রিল) রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন,

\r\n
\r\n

\"আমি আইডিএফকে (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) আরও কঠোর প্রতিক্রিয়া এবং হামাসের বিরুদ্ধে চাপ বাড়ানোর নির্দেশ দিয়েছি।\"

\r\n
\r\n

তিনি আরও বলেন, \"আমরা এখন পুনর্জন্মের যুদ্ধে আছি, সাতটি ফ্রন্টে লড়াই করছি। আমাদের অস্তিত্বের জন্য এই লড়াই চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।\"নেতানিয়াহু জানান, হামাসের শর্ত মেনে যুদ্ধবিরতিতে সম্মত হলে এতদিনের অর্জন মুছে যাবে

\r\nতিনি স্পষ্ট করে বলেন, \"যুদ্ধ থামবে না যতক্ষণ না রাফাহ দখল, ফিলাডেলফিয়া করিডোরের নিয়ন্ত্রণ এবং হামাসের শীর্ষ নেতাদের হত্যার লক্ষ্য অর্জিত হয়।\"