গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশের রাস্তাগুলোকেযুদ্ধ অঞ্চলহিসাবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে ইসরাইল\r\nবুধবার ( জুন) এই ঘোষণা দেয় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)

\r\n\r\n

গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ), একটি বিতর্কিত মার্কিন ইসরাইল- সমর্থিত সাহায্য সংগঠন যা গত সপ্তাহে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে। সংগঠনটি জানিয়েছে তারা সংগঠন এবং এর দক্ষতা বাড়ানো সংক্রান্ত কাজের জন্য তাদের সাইটগুলো আপাতত বন্ধ করে দিচ্ছে

\r\n\r\n

তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সংগঠনটি ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা বাড়ানোর জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে

\r\n\r\n

 
এদিকে, একটি পৃথক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিতরণ কেন্দ্রগুলোতে প্রবেশ করা বা কেন্দ্রগুলোর দিকে যাওয়ার রাস্তা জনগণের জন্য নিষিদ্ধ থাকবে

\r\n\r\n


হামাস-পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি অনুসারে, মঙ্গলবার রাতে, একটি বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি গুলিতে কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন

\r\n\r\n

 

\r\n\r\n

আইডিএফ দাবি করেছে, তাদের সৈন্যরা নির্ধারিত প্রবেশ পথ থেকে বিচ্যুত হয়ে তাদের দিকে এগিয়ে আসা সন্দেহভাজনদের ঝুঁকি মনে করে এবং তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে

\r\n\r\n


তবে মঙ্গলবারের ঘটনার পরিপ্রেক্ষিতে, খান ইউনিসের নাসের হাসপাতালের পরিচালক আতেফ আল-হাউট বলেছেন, পশ্চিম\r\nরাফায় সাহায্যের জন্য অপেক্ষারত বেসামরিক নাগরিকদের ভিড়ের উপর ইসরাইলি বাহিনী গুলি চালানোর পর আহতরা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন।

\r\n\r\n

হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, একটি ত্রাণ কেন্দ্রের কাছে ট্যাঙ্ক, কোয়াডকপ্টার ড্রোন এবং হেলিকপ্টার দিয়ে বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো হয়েছে

\r\n\r\n

 এছাড়া ওই এলাকায় কর্মরত একজন বিদেশি চিকিৎসক ঘটনাস্থলটিকে সম্পূর্ণ হত্যাকাণ্ড\r\nহিসেবে বর্ণনা করেছেন। সূত্র: বিবিসি 

\r\n\r\n