গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলার দিকে ইসরায়েলি নৌবাহিনী এগিয়ে আসার প্রেক্ষাপটে, প্রয়াত দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডালা ম্যান্ডেলা একটি জরুরি বার্তা দিয়েছেন।
ফ্লোটিলার জাহাজ থেকে ভিডিও পোস্ট করে ম্যান্ডেলা বিশ্ব সম্প্রদায়ের কাছে আবেদন জানান, “আমরা সমগ্র বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সরকারের ওপর চাপ সৃষ্টি করুন যাতে আমাদের গাজায় নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করা হয়।”
তিনি আরও সতর্ক করেছেন, “যদি কোনো কর্মী ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন, তাদের অবিলম্বে মুক্তি দাবিতে নিজ নিজ সরকারের কাছে অনুরোধ জানাতে হবে।”
ফ্লোটিলার একাধিক জাহাজ ইতিমধ্যেই ইসরায়েলি বাহিনী দ্বারা আটক হয়েছে এবং তাতে থাকা কর্মীরা গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়তে এই আহ্বান নতুন মাত্রা যোগ করেছে।





