ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর গাইবান্ধা জেলা শাখার ছয় মাস মেয়াদী আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন ও ঘোষণা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে উদ্বুদ্ধ হয়ে গঠিত এই রাজনৈতিক প্ল্যাটফর্মের নবঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃআবুল বাশার আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো তাজুল ইসলাম তমাল।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন: মুঈদ মোহাম্মদ ফাহিম, মোঃ লিখন সরকার, গোলাম রব্বানি রোমান, ডাঃ আখের হোসাইন, রফিকুল ইসলাম বাবুল, মাসুদা জাহান রাখি।
এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন, মোঃ সুলতান আহমেদ, মো আলফাজ মিয়া, মোঃ রোকনুজ্জামান আকন্দ মামুন, নাঈম সিদ্দিকী, ইঞ্জিঃ তাহির তালহা প্রধান, জুনাইদ আল সাঈদ, তানিয়া সুলতানা লিজা, আবু সাঈদ সিয়াম।
৫৪ সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সংগঠনের প্রধান সংগঠক নাঈম আহমাদ-এর সুপারিশক্রমে, যা অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
এক বিবৃতিতে কেন্দ্রীয় নেতারা জানান, গাইবান্ধা জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় শক্তিশালী ও কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে। সেইসঙ্গে, জেলা নেতৃবৃন্দ জনদুর্ভোগ, দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে গণসংগ্রাম গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাবেন।





