গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়া সামিকুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

\r\n

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে তার মৃত্যু হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ। কারাগার সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গাইবান্ধা জেলা কারাগারে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

\r\n

রাত ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজে পৌঁছানো হয় এবং ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

\r\n

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, সামিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন এবং এর আগে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থতার পরপরই নিয়ম অনুযায়ী তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।