পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গলাচিপা উপজেলা শাখার আয়োজনে মাসব্যাপী গলাচিপা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সাধারণ জ্ঞানের প্রখরতা বাড়ানো সম্ভব বলে মনে করেন উপজেলা শিবিরের নেতৃবৃন্দ।
কুইজ প্রতিযোগি সম্পর্কে মিরর নিউজকে গলাচিপা উপজেলা শিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান জানান, গলাচিপা উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে তারা এই কুইজ প্রতিযোগিতা কার্যক্রম পরিচালনা করবেন এবং যেসকল শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতকার্য হবে তাদের মাঝে বিভিন্ন ধরনের পুরষ্কার বিতরণ করা হবে।
তিনি আরো জানান এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রশিবির প্রতিটি শিক্ষার্থীদের কাছে পৌঁছে তাদের নানা সংকট সম্পর্কে অবগত হচ্ছে এবং সেগুলো নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। কাজী খায়রুল হাসান আরো জানান গলাচিপা উপজেলার সকল শিক্ষার্থীদের ক্রিয়েটিভিটি বের করে নিয়ে আসার জন্য তারা আরো বিভিন্ন ধরনের আয়োজন এর দিকে এগিয়ে যাচ্ছে এবং শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছ থেকে আশানুরূপ সহযোগিতাও পাচ্ছে।





