গলাচিপা উপজেলা প্রতিনিধি : গলাচিপা থানার পুলিশ কলাগাছিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিস হাওলাদারকে গ্রেফতার করেছে। আনিসকে গ্রেফতার করা হয় অপারেশন ডেভিলহান্ট এর সময়।


পুলিশ সূত্রে জানা গেছে, আনিস হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে জামায়াত ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, মারধর, হামলা-মামলা এবং জায়গা-জমি জবর দখলসহ অসংখ্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।


আনিস হাওলাদার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হলেও ওয়ার্ড সাধারণ সম্পাদক পদে থাকা অবস্থায় এসব অপকর্ম করার অভিযোগে অভিযুক্ত। গত ৫ আগস্টের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপন করেছিলেন।


গ্রেফতারের পর এলাকার মানুষ স্বস্তি অনুভব করছে, পুলিশ আশা করছে, এর মাধ্যমে এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় থাকবে।