জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলছেন—তারা ভুলে যাচ্ছেন, গণ-অভ্যুত্থান না হলে বর্তমান নির্বাচন প্রক্রিয়ার কথাও চিন্তা করা যেত না। তিনি বলেন, “কোটা সংস্কার আন্দোলন থেকে যে গণ-অভ্যুত্থান এবং সরকার পতনের দাবির জন্ম হয়েছিল, তা না হলে শেখ হাসিনা সরকারের অধীনে জনগণকে আরও চার বছর অপেক্ষা করতে হতো।”
\r\nসোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা নির্বাচন চাই, ভোটাধিকার চাই, এবং মানুষের বাক-স্বাধীনতা নিশ্চিত করতে চাই।”
\r\nবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, দেশের রাজনীতিতে চাঁদাবাজির সংস্কৃতি গড়ে উঠেছে, আর সেই অর্থনীতির সঙ্গে কিছু নেতাকর্মী জড়িয়ে পড়েছেন। তিনি অভিযোগ করেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নাম ব্যবহার করে কেউ কেউ চাঁদাবাজি করার চেষ্টা করছে। আমরা এটা বরদাশত করব না। ঘরের ভেতর থেকেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করব।” এজন্য এনসিপি গঠনের পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত করার আহ্বান জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
\r\nজামালপুরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গত ১৭ বছর এখানে রাজনীতি ছিল এক গডফাদারের নিয়ন্ত্রণে। এনসিপি সে অবস্থা থেকে জনগণকে মুক্ত করেছে। আমরা চাই জনগণ আমাদের পাশে দাঁড়িয়ে দেশ গড়ার এই আন্দোলনে অংশ নিক।”
\r\nসমাবেশে আরও বক্তব্য রাখেন এনসপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
\r\nসমাবেশের আগে তমালতলা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা শেষ হয় ফৌজদারী মোড়ে। পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন





