লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড.রেজাউল করিম বলেছেন,জুলাইয়ের চেতনা হচ্ছে গনভোট। আর এখনও গনভোট নিয়ে টালবাহানা হচ্ছে।গণভোটকে অস্বীকার করা হলে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে।
শনিবার ২১ ফেব্রুয়ারি দুপুরে নতুন তেওয়ারীগঞ্জ চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রমাদান ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
ড.রেজাউল বলেন,জুলাই আন্দোলনের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, ডা.শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হয়েছেন, অনেকে দেশে এসেছেন। এখন গণভোটকে অস্বীকার করা হলে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে।
তিনি আরও বলেন,একই সাথে একজন ভোটার দলীয় ভোট দিয়েছেন, আবার ৭০ পার্সেন্ট মানুষ হ্যাঁ ভোট দিয়েছেন। কিন্তু এখন আপনারা এই ভোট মেনে ক্ষমতাই চলে গেলেন আর সংবিধান সংস্কারের শপথ নিলেন না, আপনারা সেই উচ্চকক্ষ গঠনের ব্যাপারে গড়িমসি করছেন। জুলাই সনদের ব্যাপারে গণভোটে যে রায় এটি কি এখন পর্যন্ত অবজ্ঞা করছেন। অবিলম্বে হ্যাঁ ভোটের পক্ষে জনগণ যে রায় দিয়েছে এর কার্যকর ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে। যদি না করা হয় তাহলে কিন্তু জুলাই আন্দোলনকারী ৭০ পার্সেন্ট জনগণ রাস্তায় নেমে আসতে বাধ্য হবে আমরা সরকারের কথার প্রতি আস্থা রাখতে চাই।
এইসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, ১৯নং তেওয়ারীগঞ্জ ইউনিয়ন জামায়াতের
আমীর ডা.রাজন, সেক্রেটারি কাউসার হামিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে প্রায় দুইশত পঞ্চাশের অধিক পরিবারের মাঝে রমাদানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।





