সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে নিয়োগ করা হয়েছে।
আজ বুধবার বিএনপি মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ড. এ কে এম শামছুল ইসলাম এর আগে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা টিমের চিফ কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন।





