অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘চিফ অ্যাডভাইজার (জিওবি)’ থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।
পোস্টে বলা হয়, খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় আগামী শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।
সরকার আরও জানায়, খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দোয়া ও প্রার্থনায় অংশ নিতে অনুরোধ করা হচ্ছে।





