সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পটুয়াখালীর গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
\r\nমঙ্গলবার (২৫ নভেম্বর) আসরের নামাজের পর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা শাখা এই দোয়ার আয়োজন করে।

\r\n

দোয়া মাহফিলের আগে বক্তব্যে উপজেলা ছাত্রশিবির সভাপতি কাজী খাইরুল হাসান বলেন, খালেদা জিয়া দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আরও উল্লেখ করেন যে, বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া সব সময় অবিচল ছিলেন।

\r\n

তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন থাকায় তাঁর দ্রুত আরোগ্য কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

\r\n

অনুষ্ঠানে উপজেলা শিবিরের বায়তুলমাল সম্পাদক মো. সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।