বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন।


\r\n

খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, যা শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে। এর অংশ হিসেবে আজও বাংলাদেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।


\r\n

সকালে সচিবালয়ে দেখা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থাকা নতুন ১ নম্বর ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে। কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেছেন। তবে সচিবালয়ের কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে।


\r\n

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাতের জন্য শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ও তার আত্মার শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হবে।


\r\n

খালেদা জিয়া ৩৭ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালেই মৃত্যুবরণ করেন। তিনি গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


\r\n

ওইদিন বিকেলে, খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৩টা ৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়, যা লাখ লাখ মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়। জানাজার সময় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল নামে।