সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে একটি ফুলের তোড়া পাঠিয়েছেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি ফুলের তোড়াটি তাদের হাতে তুলে দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ভুটানের প্রধানমন্ত্রীর দেওয়া তোড়াটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে নিয়ে গিয়ে খালেদা জিয়ার হাতে তুলে দেন।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।





