জনমনে বর্তমানে মিশ্র অনুভূতি বিরাজ করছে। ইরানের সমাজে এক ধরনের বিভাজন দেখা যাচ্ছে। সমাজের একটি অংশ রাজনৈতিক সরকারের প্রতি সমর্থন জানাচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজেও দেখা যাচ্ছে, তেহরানসহ মাশহাদ ও কোমের মতো বিভিন্ন শহরে অনেক মানুষ রাস্তায় নেমে সমর্থন জানাচ্ছেন।
অন্যদিকে, সমাজের আরেকটি অংশ সরকারের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করছে। গত বছরের ডিসেম্বর মাসে অর্থনৈতিক সংকটের কারণে শুরু হওয়া প্রতিবাদ ধীরে ধীরে সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও ছড়িয়ে পড়েছিল।
বর্তমানে সমাজকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়। একদল সরকারের সমর্থক, আরেকদল সরকারের কার্যক্রমে অসন্তুষ্ট, এবং মাঝখানে একটি ধূসর অবস্থানে থাকা জনগোষ্ঠী রয়েছে।
তবে সব পক্ষের মধ্যেই এক ধরনের হতাশা ও উদ্বেগ কাজ করছে, কারণ হামলার সময়েই এই হত্যাকাণ্ড ঘটেছে। গত বছরের জুনে ইরান যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তবে বর্তমান পরিস্থিতির ব্যাপ্তি ও ঝুঁকি আগের তুলনায় অনেক বেশি।





