খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, যে পরিমাণ খাদ্য মজুদ থাকার কথা, তার চেয়ে দেশের খাদ্য মজুদ বেশি রয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার পর তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। সভায় সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, “দেশে বর্তমানে সাড়ে ১৪ লাখ টন চাল মজুদ আছে, যা গত বছরের এ সময়ে থাকা সাড়ে ১১ লাখ টনের তুলনায় তিন লাখ টন বেশি।”
খাদ্য দ্রব্যের দাম প্রসঙ্গে তিনি বলেন, চাল, গম ও ভুট্টার দাম বর্তমানে নিম্নমুখী। তবে অভিযোগ রয়েছে যে কৃষকরা সঠিকভাবে লাভবান হচ্ছেন না। তিনি জানান, এই তিনটি খাদ্যপণ্যের দাম বেড়ে না কমে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।





