খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া মেজরসহ ১৩ জন সেনা সদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ কর্মকর্তা এবং আরও অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এই তথ্য জানান। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনো অপরাধীকেও ছাড় দেওয়া হবে না।
সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার জন্য মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।





