কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মুফতি আমির হামজাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পেটের পীড়ায় ভুগছিলেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানান তিনি।

কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, পেটের পীড়াজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ফুড পয়জনিং হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনি কয়েকবার বমি করেছেন। তবে তার অবস্থা শঙ্কামুক্ত।