কুষ্টিয়া ৫ এপ্রিল ২০২৬ইং:
আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে কুষ্টিয়ায় অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কুষ্টিয়া শহর শাখা।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে শহরের হাজী শরীয়ত উল্লাহ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মোহসীন, সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার, মহিলা বিভাগের সেক্রেটারি মমতাজ খাতুন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি শামীম আহমেদসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, সমাজের অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
সোহাগ মাহমুদ খান
কুষ্টিয়া প্রতিনিধি





