কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় ককটেল তৈরি করার সময় তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দু'জনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার(৩০'জানুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার শোমসপুর রেলস্টেশন পশ্চিম পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার গোপগ্রাম রঘুনাথপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে হাসান প্রামানিক(৪১) ও রাজিনাথপুর গ্রামের মৃত শাজাহান বিশ্বাসের ছেলে মো: রাজিব বিশ্বাস(৪২)।
খোকসা থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার শোমসপুর ইউনিয়ন এর শোমসপুর রেলস্টেশন পশ্চিম পাড়ার মৃত রাজ্জাক মন্ডলের ছেলে ফারুক মন্ডল (৪৮) এর বসতবাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য ককটেল তৈরী করার সময় হাসান প্রামানিক ও রাজিব বিশ্বাস নামের দু'জনকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে তিনটি ছোট ককটেল ও কিছু কষ্টেপ উদ্ধার করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মোতালেব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে এশিয়ান টিভিকে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





