কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃশুক্রবার রাত ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুরুজ বাখই এলাকায় এই ঘটনা ঘটে। 
নিহত তাজেম কুমারখালী বাখই এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয়থানায় খবর দিলে পুলিশ এসে লাশ বুরুজ বাখই মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মাঠ থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,  পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নিহতর শরীরে একাধিক কোপানোর চিহ্ন রয়েছে। 
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটতে পারে।  পুলিশ তদন্ত করছে প্রকৃতি হত্যার ঘটনা উদ্ঘাটনের।